

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান, বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ‘কাদের গনি চৌধুরী’ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন।
দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই-উত্তর চট্টগ্রামে দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি (একটানা ২৩ বছর) হিসেবে অভিনন্দন।
বলাবাহুল্য, বিগত আওয়ামী দুঃশাসনামলে জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক ‘দিনকাল’ পত্রিকার স্টাফ রিপোর্টার/বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব রত: থেকে মা’ সমতুল্য বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া (বর্তমানে মৃত) ‘র সফর সঙ্গী (দলীয় পত্রিকার ‘দিনকাল’র সাংবাদিক) হিসেবে সফরের সংবাদ কাভারেজ দিয়ে আসা
একজন যোগ্য ও নের্তৃত্ব সম্পন্ন সাংবাদিক ও সাংবাদিক নেতা কে রাষ্ট্রের সংবাদ সংস্থা বাসস’র দায়িত্ব অর্পণ করায় দৈনিক দিনকাল’র মীরসরাই-উত্তর চট্টগ্রাম প্রতিনিধির পক্ষ থেকে দলের বর্তমান চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অশেষ ধন্যবাদ।
আশা করা হচ্ছে- সরকারি সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এর দায়িত্ব নিয়ে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী
সাংবাদিক সমাজ’র কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবেন।
আবারো অভিনন্দন অতীত সময়কার দৈনিক ‘দিনকাল’ পত্রিকার অতীত সময়কার সহযোদ্ধা (স্টাফ রিপোর্টার/বিশেষ প্রতিনিধি), দল প্রিয় ভাই/বন্ধু কাদের গনি চৌধুরী।
উল্লেখ্য যে, যদিও বা তিনি (কাদের গনি চৌধুরী) এখন ‘দিনকাল’ পত্রিকায় নেই, তবে-রয়ে গেছেন এখনো এই প্রতিবেদক তার নিজের এলাকা মীরসরাই-উত্তর চট্টগ্রামে।
অতীত সময়কার সহযোদ্ধা, ভাই/বন্ধু কাদের গনি চৌধুরীর
জন্য আগামী দিনের শুভ কামনা থাকছে।
আপনার মতামত লিখুন :