

বদলগাছী (নওগাঁ) সংবাদাতা এনামুল কবীর এনাম।
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের কালিয়া খানকহর উদ্যেগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে দেখা যায় গত ২৬ আগস্ট দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুর নয়ন শহর দিল্লির হুজুর, পীর-এ-কামিল সৈয়দ আসরার আহমেদ খানকাহ হোসেনিয়া কালিমিয়া দরবার শরিফের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকাল ১০টায় ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ ও ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে খানকাহ শরিফ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। খানকাহ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে র্যালিটি পাহাড়পুর থেকে জামালগঞ্জ, ভেরেন্ডী, মিঠাপুর, গোবরচাপাসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মটর সাইকেল, ইজিবাইক,চার্জার অটো,ভ্যানেঅংশ নেন।
র্যালি শেষে খানকাহ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু। তিনি বলেন, খানকাহটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এ সময় তিনি খানকাহ মসজিদের উন্নয়নের জন্য আগামী মাসে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি খানকাহ শরিফের সামনের রাস্তা পাকাকরণের জন্য তালিকা জমা দেওয়া হয়েছে বলেও জানান। অনুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কিয়াম ও দরুদ পাঠ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে খানকাহ কমিটির উদ্যোগে আগত অতিথি ও মুসল্লিদের জন্য মেহমানদারির ব্যাবস্থা করা হয়।
সন্ধ্যার পর খানকাহ শরিফের ঈদগাহ মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করেন খানকাহ শরিফের গদ্দিনশীন পীরকেবলা হযরত শাহ সুফি খাজা সৈয়দ মাসউদ আহম্মেদ কালিমী চিশতি, মিরানপুর কাটরা, উত্তর প্রদেশ, ভারত।
মাহফিলে রাসুল (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষা নিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখবেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি (প্রভাষক)। এছাড়া ও বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ মুরশিদ ইসলাম আল কাদেরী ও আলহাজ্ব হযরত মাওলানা নিজাম উদ্দিন চিশতি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হবে বলে খানকহ কমিটি সুএে জানা যায় ।অপর দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে ঈদে মিলাদুননবী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনির সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :