

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বর্তমান উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা, এর ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের এখনকার বড়ো বড়ো নেতা নামধারীদের বিগত ৫ আগষ্টের আগে আওয়ামী জামানার আমলনামা খতিয়ে দেখলে থলের বিড়াল ও বেরিয়ে আসবে।
বিগত ৫ আগষ্টের আগে আওয়ামী জামানায় এ প্রতিবেদক তার নিজের আমলনামা উপস্থাপন করে বলতে বাধ্য হচ্ছেন যে, তিনি পর পর ৪ বার মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন, এক লাখ টাকার ও বেশি টাকার জিনিস লুট করে নিয়ে যাওয়ায় তাকে মেরে ফেলার জন্য নিয়ে যেতে ২ বার অপহরণের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, হুমকি-ধামকি তো নিত্য দিনের খোরাক ছিলো। যাহা বিএনপি’র প্রায় প্রতিটি নেতা কর্মীরা অবগত রয়েছে। এমনকি আগের নুরুল আমিন চেয়ারম্যান আর এখনকার নুরুল আমিন এমপি ও সব কিছু জানেন, অথচ কারো কাছে মূল্য নেই!
তার পর ও তিনি পালিয়ে যাননি বলে প্রায় সব কিছু দেখেছিলেন।
প্রশ্ন জাগার- ই কথা যে, এখনকার মীরসরাইয়ের বড়ো বড়ো বিএনপি’র নেতা নামধারীরা কে, কোথায় ছিলো? আজকের অনেক বড়ো বড়ো নেতা নামধারীদের মধ্যে অনেক কে দেখা ও তো যায়নি!
এখনকার ওই সব বড়ো বড়ো নেতারা তখন পত্রিকায় নাম দিতে পর্যন্ত ভয় পেতো! আর এখন পত্রিকায় নাম না দিলে একেবারেই অখুশি তারা!! আর বিপদে পড়া যে কোনো সাধারণ নেতা কর্মীরা তাদের কাছে ফোন করলে ও তারা ধরতো না, ম্যাসেজ দিলে ও উত্তর দিতো না। তবে, বেশ কয়েকবার ফোন করার কারণে বিরক্ত হয়ে ধরে বলতো আমি অসুস্থ্য! এবং ম্যাসেজ এর উত্তরে ও ঠিক এক-ই কথা বলতো!! আর এখন তারা পুরোপুরি সুস্থ্য!!! আল্লাহ কি এর বিচার করবেন না? এমন আক্ষেপ করে তৃণমূল এর একাধিক সাধারণ নেতা কর্মীরা বলছেন।সুতরাং, আল্লাহ এর বিচার অবশ্যই করবেন তিনি।
কারণ, আল্লাহ ছাড় দেন কিন্তু, ছেড়ে দেন না বলে একটা কথা রয়েছে তো তাই।
বলতে দ্বিধা নেই যে, একমাত্র নুরুল আমিন চেয়ারম্যান (বর্তমানে এমপি) ই দলের প্রায় সব সাধারণ নেতা কর্মীদের যৎসামান্য হলে ও খবরাখবর রেখেছিলেন।
অবশ্য, নুরুল আমিন চেয়ারম্যান/ নুরুল আমিন এমপি সম্পর্কে ওই সত্য কথাটা বলার কারণে হয়তো বা কেউ বলতে ও পারেন যে, এই প্রতিবেদক নুরুল আমিন চেয়ারম্যান/নুরুল আমিন এমপি’র কাছ থেকে সুযোগ-সুবিদা পাওয়ায় তার পক্ষে বলছেন। না তা মোটেই নয়, এ প্রতিবেদক জাস্ট সত্য কথাটা ই তুলে ধরছেও। নয়তো আজ পর্যন্ত ওই নুরুল আমিন চেয়ারম্যান/নুরুল আমিন এমপি’র কাছ থেকে এই প্রতিবেদক লাখ টাকা নয় মাত্র ১ হাজার টাকা ও এমপি’র কাছ থেকে পাননি বা নেন ও নি!! যাহা হয়তো কারো বিশ্বাসযোগ্য নয়। তবে, কথাটা শতোভাগ সত্য। এমনকি প্রয়োজন মাফিক নুরুল আমিন এমপি ও মিথ্যে না বলে সত্যটআ বললে তা বলতে বাধ্য।
আপনার মতামত লিখুন :