[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা জানালো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম


sohel প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন /
নিয়ামতপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা জানালো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন, পুলিশ, কৃষি ও নির্বাচন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নিয়ামতপুর উপজেলা শাখা। গত বুধবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৃথকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সম্মাননা প্রদানকালে বিএমএসএফ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল হক-এর হাতে বিএমএসএফ-এর পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।​সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা বলেন, একটি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, কৃষি উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। গণমাধ্যম ও প্রশাসন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং জনস্বার্থে নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন বিএমএসএফ-এর এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, কৃষকদের সমস্যা ও সম্ভাবনা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​সংগঠনের নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

Bangla Photocard Generatorv3.7

2

2