

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ” জল বায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” এবারের মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে গত ৫ জুন সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের আয়োজনে উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মসুচীর শুরুতে এ দিন সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলম, নাসরিন আক্তার সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যগণ।
আপনার মতামত লিখুন :