

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঘটনাটি ঘটেছে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবু তোরাবস্থ কামাল উদ্দিন চৌধুরী কলেজে।
সূত্রে পাওয়া সংবাদে প্রকাশ- ওই কলেজের আবিদ হোসেন নামক এক ছাত্র প্রকাশ্যে ধুমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রচার করায় তাকে কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করেছে।
সূত্র মতে, ১০ মে (রবিবার) মীরসরাই উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে-ওই কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মোঃ আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধুমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সু’নাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :