

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের অধিবাসী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি’র যুগ্ম সম্পাদক বর্তমানে আমেরিকা প্রবাসী হাজ্জী এম, এ কাশেম এর সহধর্মিনী
মিসেস খোরশেদা আক্তার চৌধুরানী (৬২) দেশের ঢাকাস্থ মেয়ের বাসায় ১০ মে (রবিবার) ভোর/সকাল সোয়া ৫ টার দিকে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ ৮/৯ বছর বিভিন্ন জটিল/ কঠিন রোগে ভুগছিলেন। মরহুমার স্বামী চট্টগ্রাম উত্তর জেলা যুবদল ও বিএনপি’র প্রবীণ নেতা-আমেরিকা প্রবাসী হাজ্জী এম, এ কাশেম এক শোক্ বার্তায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আল আমীন যেনো মরহুমার জীবদ্দশার সকল গুনাহ ক্ষমা করে তাকে যেনো জান্নাতু্ল ফেরদাউস নসিব করেন।
তিনি তার রাজনৈতিক জীবনে বাসায় যাতায়াত এবং রাজনৈতিক কোনো কর্মসূচি সহ কোনো না কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা-সাক্ষাত এবং কথপোকথনে ভুল বুঝাবুঝি হয়ে থাকলে সেই জন্য দলের সকল সহযোদ্ধা ভাই,বোন, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন তাকে যেনো ক্ষমা করে দেন সেই অনুরোধ জানান।
মরহুমার নামাজে জানাজা ও দাফনের সময়সূচী পারিবারিক সিদ্ধান্তক্রমে পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানায়।
আপনার মতামত লিখুন :