[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মরগা বিলে অবৈধ খনন বন্ধে মাঠে উপজেলা প্রশাসন


sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন /
মরগা বিলে অবৈধ খনন বন্ধে মাঠে উপজেলা প্রশাসন

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার মরগা বিলে অবৈধভাবে পুকুর খননের দায়ে একটি এ্যক্সেভেটর (ভ্যেকু) মেশিন বিকল করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

জানা যায়, কেশরহাট পৌরসভার হলিদাগাছি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি প্রায় ৩৫-৪০ বিঘা ধানী শ্রেণির জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। প্রশাসনের নজর এড়াতে তিনি মূলত রাতের বেলায় ভ্যেকু মেশিন দিয়ে দ্রুতগতিতে খনন কাজ চালিয়ে যাচ্ছিলেন।

শনিবার দিনে পুকুর খননের খবর পেয়ে আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এসময় ভ্যেকু মেশিনটি বিকল করে মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম ও ভ্যেকু চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে আবারও সেখানে পুকুর খনন কাজ শুরু হলে সংশ্লিষ্ট এ্যক্সেভেটর (ভ্যেকু) মেশিন জব্দ করে সরকারি নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

Bangla Photocard Generatorv3.7