পূর্বাহ্ণ ০১:৪৫
বুধবার
২৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২১ আসামী গ্রেফতার


sohel প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১০:১০ অপরাহ্ন /
কক্সবাজার চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২১ আসামী গ্রেফতার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধ

কক্সবাজারের চকরিয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) চকরিয়া থানা পুলিশ জানায়, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ, চিরিংগা স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন পরোয়ানাভুক্ত আসামী, ২ জন মামলার এজাহারভুক্ত এবং ১২ জন মাদকসেবী, দালাল ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার ওসি জানান, চিরিংগা বাজার, বাসস্টেশন, মাতামুহুরী ব্রিজ, মালুমঘাটসহ অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7