পূর্বাহ্ণ ১২:১৫
মঙ্গলবার
২২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা জব্দ, আটক নেই


sohel প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন /
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: ১ কেজি গাঁজা জব্দ, আটক নেই

জামাল উদ্দীন : কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (৩ মে ২০২৬) রাত ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা দ্রুত লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7