অপরাহ্ণ ১২:৪২
শনিবার
১৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে জায়গা-জমি নিয়ে বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ


sohel প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন /
মহাদেবপুরে জায়গা-জমি নিয়ে বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মহাদেবপুর উপজেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইদ্রিস আলী নামে এক কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ১ মে’ বেলা আনুমানিক ১১টারদিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ এরশাদ, মোঃ এজাজুল ও মোঃ আমিনুল সংঘবদ্ধভাবে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে নাঈম হোসেন বলেন, জমিজমার বিরোধের জেরে আমাদের উপর এরশাদ, এজাজুল ও আমিনুল ইসলাম হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়ি ঘর ভাংচুর করে এবং অগ্নি সংযোগ করে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এজাজুলসহ তার বোন ও মা আজিরুন বলেন, আমাদের উপর তারা আগে হামলা করে পরে আমরা তাদের বাড়ি ভাংচুর করি। এ সময় তারা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7