পূর্বাহ্ণ ০১:২৯
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ১০:২১ অপরাহ্ন /
বাংলাদেশে কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ

আমাদের জন্মভুমি নিউজ ডেস্ক :

বাংলাদেশের ঘরোয়া রান্নায় কলার মোচা একটি পরিচিত উপাদান। মোচার ঘণ্ট থেকে শুরু করে নানা ধরনের রান্নায় এটি বাঙালির খাদ্যতালিকায় দীর্ঘদিন ধরে স্থান করে নিয়েছে। দুপুরের খাবারে মোচা ভাজি বা ভাতের সঙ্গে পরিবেশন করা হলে অনেকেই তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

নারীদের প্রজনন স্বাস্থ্য রক্ষায়ও মোচার পানীয় উপকারী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এ ক্ষেত্রে কাঁচা হলুদ মিশিয়ে গ্রহণ করলে উপকারিতা আরও বাড়তে পারে বলে তারা জানান।

পুষ্টিবিদদের মতে, কলার মোচায় রয়েছে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন-ই। কলা গাছের ফুল থেকে শুরু করে ফল ও পাতাসহ বিভিন্ন অংশেই উপকারী পুষ্টিগুণ বিদ্যমান থাকে বলে তারা জানান।
বিশেষজ্ঞরা আরও বলছেন, মোচা দিয়ে তৈরি বিভিন্ন রান্না ও পানীয় স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারীদের স্বাস্থ্যের জন্য এটি উপকারী হিসেবে বিবেচিত হচ্ছে।

ত্বক পরিচর্যাতেও মোচার ব্যবহার রয়েছে। হেয়ার সিরাম, ফেশিয়াল অয়েল, ক্রিম ও স্ক্রাব তৈরিতে এটি ব্যবহৃত হয় বলে জানা গেছে। অনেকে ঘরোয়া উপায়ে মোচার অংশ দিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকের যত্নে ব্যবহার করেন।

মোচার পানীয় বা ‘পাঁচন’ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও শক্তিবর্ধক উপাদান রয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি এটি বয়সজনিত প্রভাব কমাতেও সহায়তা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

নারীদের প্রজনন স্বাস্থ্য রক্ষায়ও মোচার পানীয় উপকারী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এ ক্ষেত্রে কাঁচা হলুদ মিশিয়ে গ্রহণ করলে উপকারিতা আরও বাড়তে পারে বলে তারা জানান।

যেভাবে তৈরি করবেন মোচার পাঁচন

প্রথমে মোচা ভালোভাবে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করতে হবে। এরপর সামান্য লবণযোগ করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে এর সঙ্গে জিরা গুঁড়া ও কালোজিরা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোচার পাঁচন।

পুষ্টিগুণে সমৃদ্ধ এ উপাদানটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যুক্ত করা যেতে পারে বলে  বিশেষজ্ঞদের মতে