অপরাহ্ণ ০৩:৫৩
মঙ্গলবার
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

আমাদের জন্মভুমি ডেক্স

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার নিকটস্থ আম বাগান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী হাতে একটি পলিথিনের ব্যাগ নিয়ে আম বাগানের দিকে আসছে তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা পলিথিনের ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক পলিথিনের ব্যাগটি তল্লাশী করে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একই দিনে রাত্রি আনুমানিক ০৪১০ ঘটিকায় শাহাপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শ্যামপুর মিডিলচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। ওৎ পেতে থাকার এক পর্যায়ে বিজিবি’র আভিযানিক দল হতে কিছুটা দূরে চরের মধ্যে লোকজনের আনাগোনা শুনতে পায় এবং ঘটনা যাচাই করার জন্য সুকৌশলে অগ্রসর হলে বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক করাবারীরা তাদের নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরক্ষনে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আশেপাশে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশী এক পর্যায়ে আভিযানিক দল দুইটি বস্তা দেখতে পায় এবং বস্তা গুলো খুললে তার মধ্য হতে ৭৮ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন হরিরামপুর নামক এলাকার নিকটস্থ আম বাগানের মধ্যে কিছু মাদকদ্রব্য লুকানো অবস্থায় রয়েছে। তথ্যের ভিত্তিতে আভিযানক দল ঘটনাস্থলে পৌছালে আশেপাশে কোন লোক জনকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে আম বনের মধ্যে একটি বস্তা দেখতে পায় পরবর্তীতে আভিযানিক দল বস্তাটি খুললে তার মধ্য হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ১০ বোতল ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।