অপরাহ্ণ ০২:২৭
বুধবার
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার


sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন /
মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ এস কে দাস
মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪০ গ্রাম গাঁজাসহ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২০ এপ্রিল মান্দা থানা পুলিশের এসআই নাজমুল হকের নেতৃত্বে এএসআই আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপজেলার দেলুয়াবাড়ি বাজারস্থ ফয়েজের অটো মিলের সামনে থেকে বেলাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পুরিয়া, মোট ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল হোসেন উপজেলার দেলুয়াবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত পিয়ার বক্সের ছেলে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার রুজু প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”