অপরাহ্ণ ০৩:৪২
বুধবার
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার “


sohel প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন /
লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার “

লালপুর (নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুরে পূর্বের একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবু তালেব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব উপজেলার পোকন্দা গ্রামের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, গত ২১ এপ্রিল
লালপুর থানার অন্তর্গত পোকন্দা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেব পূর্বের একটি মাদক আইনের মামলায় বিজ্ঞ আদালতে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
লালপুর থানার এসআই মো. সবুজ আলী এবং এএসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।