

স্টাফ রিপোর্টা
পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ অলি হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার পৌর এলাকার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় শুটার গান ও দুটি গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তার অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার শুভ ফকির (২৫) পলাতক রয়েছেন।
এ ঘটনায় সদর থানায় মামলা করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।
আপনার মতামত লিখুন :