

নিজস্ব সংবাদদাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া ছাড়া বাকি ছয় জেলার সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান, মহানগর দায়রা জজ আব্দুল কুদ্দুস, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈষা, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, জিপিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
আপনার মতামত লিখুন :