

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনা পাহাড়স্থ মামা ফকিরের আস্তানা এলাকা থেকে মোছাম্মদ তৈয়বা খানম (৩0) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ।
১২ এপ্রিল (রবিবার) ভোর সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতা গৃহবধূর স্বামীর পরিবার আত্মহত্যা বললে ও তার বাবার পরিবারের দাবি এ’টি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার স্বামী নেয়ামত উল্লাহ (৩৭) চট্টগ্রাম শহরে চাকরি করেন। তাদের দু’টি সন্তান রয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এর মর্গে প্রেরণ করে।
এ প্রসঙ্গে বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করে যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :