পূর্বাহ্ণ ০৭:২২
বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ


sohel প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৪:২১ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিজস্ব সংবাদদাতা
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর নামক স্থান দিয়ে মাদক দ্রব্য পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র অভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদক কারবারী আম বাগানের দিকে আসছে। উক্ত মাদক কারবারী আম বাগানের কাছাকাছি আসার পর বিজিবি’র আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৬০ বোতল মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও অদ্য ০৫ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০২৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন নাপিতের মোড় নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ হতে ৩২ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।