অপরাহ্ণ ০৭:৩৩
শুক্রবার
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলের ভেতর অভিনব কায়দায় লুকানো দুই কেজি হেরোইন


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন /
ফুটবলের ভেতর অভিনব কায়দায় লুকানো দুই কেজি হেরোইন

সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর একটি দল শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এসব হেরোইন জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল রোববার র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে জমিতে ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Bangla Photocard Generatorv3.7