[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির আনন্দ মিছিল


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন / ৩৫
রাজশাহীর পুঠিয়ায় বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
গত ৫ আগষ্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার বিকাল ৪টায় বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে চারঘাট রোডে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে সমাবেত হয়ে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী কৃষকদলের আহবায়ক মাহমুদা হাবিবা, জেলা শ্রমীক দলের সভাপতি রোকনুজ্জামান, খায়রুল ইসফাক শিমুল, বিএনপি নেতা আল মামুন, আনোয়ারুল ইসলাম জুম্মা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, আলম মেম্বার প্রমূখ। একে বিএনপির বিভিন্নস্তরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন

Bangla Photocard Generatorv3.7