[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন / ৮৫
মোহনপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহী মোহনপুর উপজেলায় জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১লা সেপ্টেম্বর রবিবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্দেশে স্বল্প আকারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুর -আর-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ,মির্জা শওকত, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু,সদস্য সচিব জাকারিয়া মন্ডল,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা,
জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,রায়ঘাটি ইউনিয়ন সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল হক, বাকশিমইল ইউনিয়ন সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, মৌগাছি ইউনিয়ন সাধারণ সম্পাদক ইউনুস আলী,যুবদলের যুগ্ম আহবায়ক শাহারিয়ার সাজ্জাদ, আব্দুর রহিম সহ অনেকে।
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Bangla Photocard Generatorv3.7