[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত


sohel প্রকাশের সময় : মে ৪, ২০২৪, ৭:২১ অপরাহ্ন / ১৬
আত্রাইয়ে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর আত্রাইয়ের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিএনজি মহাসড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া রাস্তার অস্থায়ী রেলক্রসিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার বলিহাটা গ্রামের কার্তিক চন্দ্র সরকারের ছেলে।

নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান- সঞ্জয় কুমার আইডিএফ এনজিও’র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। এবং তিনি আত্রাইয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। অফিসের কাজে সকালে বাসা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ওভারটেক করার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেললাইনের রেলক্রসিংয়ের) পাশে থাকা পিলাওে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। আহত হয় আরো কয়েকজন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে জানানোর চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়াা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7