[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।


sohel প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন / ১৪
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।

স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা
মামলায় প্রায় ২২ বছর পর ১৯ আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মণ্ডল, শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম, জহুরুল ও উকিল। এদের মধ্যে জহুরুল ও উকিল ২ আসামি পলাতক আছেন।

মামলার বিবরণে জানাগেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমান মুন্সীকে পূর্ব শত্রুতার জেড় ধরে
ধান ক্ষেত থেকে আসামী আলমের বাড়িতে আটকে রেখে তাকে নির্মমভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে ও পা দিয়ে বুকে ও পেটে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে প্রায় ২২ বছর বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, রায়ে দু’ চার জন আসামীর ফাঁসি হলে বাদী পক্ষ খুশি হতেন তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ

Bangla Photocard Generatorv3.7

2

2