[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গাজীপুরের সেই আগুনে একে একে মারা গেলেন ১২ জন


sohel প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৪, ১১:৪১ অপরাহ্ন / ১৩
গাজীপুরের সেই আগুনে একে একে মারা গেলেন ১২ জন

জন্মভূমি নিউজ ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে ইয়াসিন আরাফাত (২১) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।

তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন আরাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউয়ের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে এই ঘটনায় নারী শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় শফিক খানের বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ঘটনার দিন ওই বাড়ির নির্দিষ্ট রান্নাঘরে শ্রমিকরা রান্না করছিলেন। ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি পরিবারের গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তখন নতুন আরেকটি সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় সেটিতে আগুন ধরে যায়।

এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি খুবই জনবহুল। ইফতারের আগে মাটির চুলায় রাস্তার ওপর রান্না করছিলেন কেউ কেউ। রাস্তায় গ্যাস সিলিন্ডার ফেলার কারণে তাদেরকে অনেকেই দগ্ধ হন।

Bangla Photocard Generatorv3.7