[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নগরীতে পুলিশের অভিযানে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন / ১৫
নগরীতে পুলিশের অভিযানে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

জন্মভূমি নিউজ ডেক্স

রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাটাখালী থানা পুলিশ গত মঙ্গলবার রোতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারকৃতরা জনি আলী (২৬), সাদেকুল ইসলাম লালন (২৯) ও টুটুল (৩৭)। জনি রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার কাচু আলীর ছেলে, সাদেকুল কাপাশিয়া মৃধাপাড়ার বাবলু শেখের ছেলে ও টুটুল বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার আব্দুল হামিদের ছেলে।

নগর পুলিশ জানায়, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের তত্ত্বাবধানে পুলিশের একটি দল ওয়ারেন্ট আসামী ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশের দল মঙ্গলবার রাত ৯ টায় কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জনি ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপরদিকে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার দালালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতর কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

Bangla Photocard Generatorv3.7