[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৪-৭ মার্চ


sohel প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন / ১৬
রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ৪-৭ মার্চ

জন্মভূমি নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী সোমবার (৪ মার্চ) থেকে ৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
গতকাল রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (৫ মার্চ) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘এ’, ‘বি’, এবং ‘সি’ তিনটি ইউনিটে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভর্তিচ্ছুক ও অভিভাবকদের সীমিত আবাসন ও চিকিৎসা ব্যবস্থাসহ এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ভর্তি পরীক্ষা উপলক্ষে সোমবার (৪ মার্চ) থেকে আগামী ৭ মার্চ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

Bangla Photocard Generatorv3.7