
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভা বাজারে ৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যার পর নুসরাত নামের একটি মেয়ে একাবস্থায় ঘুরাফেরা করতে দেখা গেলে স্থানীয় লোকজনের মাঝে সন্দেহ দেখা দেয়। পরে বিষয়টি স্থানীয় জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানতে পেরে বারইয়ারহাট বাজার থেকে মহিলা পুলিশের মাধ্যমে মেয়েটিকে থানায় নিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়। পরিবারের খোঁজ পেতে সহযোগীতা করার জন্য ওসি আবদুল হালিম সবার সহযোগীতা চেয়েছেন।
নুসরাত নামের ওই মেয়েটি তার পিতার নাম বলছে, শরীফ, মাতার নাম তাসপিয়া আক্তার। এবং তারা ঢাকার মিরপুরে ভাড়া বাসায় বসবাস করে বলে জানান দিলে ও আর বিস্তারিত কিছু বলতে পারছে না।
এমন কি-সে তার কোনো আত্মীয় স্বজনের সুনির্দিষ্ট নাম- ঠিকানা বা মোবাইল নাম্বার কিছু-ই জানাতে পারেনি
পরিবারের খোঁজ পাওয়া গেলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার-
01320-107574।
আপনার মতামত লিখুন :