পূর্বাহ্ণ ০৫:৩৬
মঙ্গলবার
২২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয়তার শীর্ষে একজন সফল  চেয়ারম্যানের গল্প


sohel প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন / ০
জনপ্রিয়তার শীর্ষে একজন সফল  চেয়ারম্যানের গল্প
শুনুন বাংলায় Ready

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি 
সফল চেয়ারম্যান হওয়া  একটা স্বপ্ন।কিন্তু স্বপ্নের পথে পা  বাড়ালেই একের পর এক আসতে থাকে  প্রতিবন্ধকতা।যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে  যাবেন তিনিই হবেন সফল।আজ এমনই একজন সফল চেয়ারম্যানের কথা জানাচ্ছি-যিনি অনেক  বাধা ও প্রতিবন্ধকতা করে  একজন সফল ব্যক্তি (চেয়ারম্যান) হিসেবে প্রতিষ্ঠিত তিনি হলেন আর কেউ না  গাইবান্ধা সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খন্দকার

সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের  প্রত্যাশা থাকে।এই সফল মানুষটি সকাল থেকে রাত পর্যন্ত জনগণের পাশে  থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ  করেছেন। সকল দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে  পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ,  পরিশ্রমী হিসাবে ব্যাপক  পরিচিতি লাভ করেছেন।নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেয়া  প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও  জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে সবশ্রেনীর মানুষের  অন্তরে স্থান করে নিয়েছেন।দায়িত্ব নেয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা  রেখে সাধারণ মানুষের  আস্থা অর্জনে সক্ষম  হয়েছেন। এলাকার হতদরিদ্র  মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।

তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন ,  স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে  ইউনিয়নের  বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন। এলাকার সাধারণ  মানুষের মতে, আমরা নেতা বা চেয়ারম্যান বুঝি না।লিয়াকত চেয়ারম্যান একজন ভালো মানুষ। তিনি একজন  কর্মঠ ব্যক্তি। তিনি চেয়ারম্যান থাকলে আমাদের তথা এলাকার  উপকার হবে। আমাদের দুঃখ-দুর্দশায় তাকে সহজেই পাশে  পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ,  পরিশ্রমী ও মেধাবী সমাজ  সেবক এবং উদীয়মান হাসি সভাস্থল  হিসাবে  ব্যাপক পরিচিতি লাভ  করেছেন।

চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার  বলেন, 
ভোট আসবে,ভোট যাবে, আমরা কারো প্রতি কোন প্রতিহিংসা করবো না,আমি বর্তমান নির্বাচিত চেয়ারম্যান জনগণ যদি পুনরায় চায় আমি আবারও বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
আমি নির্বাচিত হওয়ার  পর নিয়মিত অফিস করছি পরিজনের কথা না ভেবে তার প্রিয় ইউনিয়নবাসীর জন্য দিন রাত নিরলস  ভাবে পরিশ্রম করে  যাচ্ছি এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্বাবদানে  প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে  সফলভাবে করছি যা এখনও চলমান আছে,সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নে উন্নয়নের  অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই  প্রত্যাশা করেন ।

2

2