পূর্বাহ্ণ ১২:১৯
বৃহস্পতিবার
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন /
রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

​বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে রোগীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর সদর কোম্পানি ও সিপিসি কোম্পানির একটি যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সুজন পলান (পিতা: মো. সেলিম), মো. সানি (পিতা: সূর্য), বাবু দাশ (পিতা: লেবু দাশ), আহমেদ আলী (পিতা: মৃত হাবিবুর রহমান), সিমা (পিতা: রমজান আলী), তৌহিদা তানজিম (পিতা: ফয়সাল চৌধুরী) এবং মোছা. রিনা পারভিন (পিতা: নজিরউদ্দিন)।
​অভিযানের বিষয়ে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি নিরসনে এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন, ভেজাল পণ্য প্রতিরোধ, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। জনস্বার্থে হাসপাতাল এলাকার পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

2

2