পূর্বাহ্ণ ১০:৩০
বুধবার
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় প্রচন্ড বজ্রপাতে বড় দারোগাহাট বাজারের ধান ব্যবসায়ী আলীম চৌধুরী নিহত হয়েছেন


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন /
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় প্রচন্ড বজ্রপাতে বড় দারোগাহাট বাজারের ধান ব্যবসায়ী আলীম চৌধুরী নিহত হয়েছেন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় ২২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আকস্মিক মুষলধারে বৃষ্টির ফাঁকে প্রচন্ড বজ্রপাতে নিহত হয়েছেন বড় দারোগাহাট বাজারের ধান ব্যবসায়ী আলীম উদ্দিন চৌধুরী (৫৫) ।
প্রাপ্ত তথ্যসূত্রে প্রকাশ- ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার দিকে হঠাৎ আকস্মিক ভাবে প্রবল বর্ষণ শুরু হয় পুরো চট্টগ্রাম জুড়ে।
বর্ষণের ফাঁকে প্রচন্ড বজ্রপাতে সীতাকুণ্ডের বারৈয়াঢালা এলাকায় মোঃ আলীম উদ্দিন চৌধুরী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে,
সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট বাজারে বিশিষ্ট ধান ব্যবসায়ী আলীম চৌধুরী মঙ্গলবার আসরের নামাজ পড়ে বড় দারোগাহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে মহালংকা গ্রামে নিজের পুকুরে মাছের খাদ্য দেয়ার সময় প্রচন্ড বজ্রপাত গায়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

2

2