অপরাহ্ণ ০৯:৩৪
মঙ্গলবার
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে পুকুর থেকে মধ্যবয়স্ক পুরুষের ম/র/দেহ উদ্ধার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন /
নিয়ামতপুরে পুকুর থেকে মধ্যবয়স্ক পুরুষের ম/র/দেহ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতরা গরুহাটের পশ্চিম পাশের একটি পুকুর থেকে মধ্যবয়স্ক এক পুরুষের ম/র/দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে ম/র/দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম/র/দেহটি উদ্ধার করে।

এখন পর্যন্ত ম/র/দেহটির পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ম/র/দেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

2

2