অপরাহ্ণ ০৯:৩৪
মঙ্গলবার
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশী ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লিয়াকত আলী মোল্লা


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:১১ অপরাহ্ন /
ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশী ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লিয়াকত আলী মোল্লা

​বিশেষ প্রতিনিধি:
১ নং ধুরইল ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে তৃণাঞ্চলের মানুষের মাঝে বাড়ছে নির্বাচনী আমেজ। এ উপলক্ষে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে মেম্বার (ইউপি সদস্য) পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক মোঃ লিয়াকত আলী মোল্লা।
​তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।
​মোঃ লিয়াকত আলী মোল্লা জানান, ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। ওয়ার্ডবাসী যদি তাঁকে খেদমতের সুযোগ দিয়ে বিজয়ী করেন, তবে তিনি অবহেলিত রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, এলাকার সুপেয় পানির সংকট নিরসন এবং ডিজিটাল সেবা সহজীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
​এছাড়া, সরকারি ভাতা ও অনুদান প্রদানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণ, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং প্রতিটি মানুষের ন্যায়বিচার ও অধিকার সুনিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
​ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মোঃ লিয়াকত আলী মোল্লা দীর্গদিন ধরে এলাকার নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত। যেকোনো বিপদে-আপদে তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান।
​নিজের প্রার্থিতা নিয়ে মোঃ লিয়াকত আলী মোল্লা বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, ৩ নং ওয়ার্ডের মেহনতি ও সাধারণ মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। যদি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, তবে অবহেলিত এই এলাকাকে একটি সুশাসিত ও সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রূপান্তর করতে আমৃত্যু চেষ্টা করে যাবো, ইনশাআল্লাহ। আমি ওয়ার্ডের সর্বস্তরের মুরুব্বি, ভাই ও বোনদের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।”
​ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের স্বার্থে আগামী নির্বাচনে মোঃ লিয়াকত আলী মোল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হচ্ছেন এলাকার সাধারণ ভোটাররা

2

2