[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চারঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১:৩১ অপরাহ্ন /
চারঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর চারঘাটে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​গতকাল (১ সেপ্টেম্বর) চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
​সমাবেশে চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
​এ সময় চারঘাট উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন

Bangla Photocard Generatorv3.7

2

2