[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁয় কিশোরগ্যাং ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর মূলহোতা সুলতান ও পারভেজ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন /
নওগাঁয় কিশোরগ্যাং ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর মূলহোতা সুলতান ও পারভেজ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোরগ্যাং ‘ব্ল্যাকহোল ক্লাব’-এর মূলহোতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ধারালো ডেগার, ১টি খেলনা পিস্তল ও একাধিক চাকু উদ্ধার করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, মান্দার তুরুকবাড়িয়া এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিল সুলতান ও পারভেজ। তারা এলাকায় চাঁদাবাজি, সাধারণ মানুষকে মারধরসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমনকি তাদের ক্লাবে যোগ না দিলে স্থানীয় কিশোরদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।
​এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট রাত ৮:২০ টায় তুরুকবাড়িয়া এলাকার সাফিয়াল যাবের নিরব নামের এক কিশোরকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে তারা। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। পরবর্তী সময়ে ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পুনরায় গুলিবর্ষণ করে গ্যাংটির সদস্যরা। এসব ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়।
​ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রানীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করেন। আভিযানিক দলটি তথ্যপ্রযুক্তি ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে জানতে পারে, আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
​পরবর্তীতে মান্দা সার্কেল, মান্দা থানা ও ডিবির একটি যৌথ দল অন্যান্য জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে গত ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানা এলাকার ‘ফুড ভিলেজ’-এর সামনে অভিযান চালায়। সেখানে ঢাকাগামী ‘একতা পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

Bangla Photocard Generatorv3.7

2

2