[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নওগাঁয় ঘুমের মধ্যে সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন /
নওগাঁয় ঘুমের মধ্যে সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

নিহত আবির ইসলাম (রিয়ন) ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে ও নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সাথে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি সাপ তাকে দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

Bangla Photocard Generatorv3.7

2

2