[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

শহীদ জিয়া সামরিক ছাউনি থেকে ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার সুফল পাচ্ছেন দেশের সবাই নুরুল আমিন এমপি


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন /
শহীদ জিয়া সামরিক ছাউনি থেকে ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার সুফল পাচ্ছেন দেশের সবাই        নুরুল আমিন এমপি

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি’র এমপি নুরুল আমিন বলেছেন- বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক সেনা বাহিনীর প্রধান ও প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান
পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি যিনি সামরিক ছাউনি থেকে ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে অতীত ইতিহাস’র বুকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক অনন্য নজির সৃষ্টি করে গেছছেন। আর সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে। এবং লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘর/বাসা-বাড়ি ও এলাকা থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এবং মানুষের স্বার্থে রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। আমরা সেই মহান নেতার অনুসারী হয়ে রাজনীতি করি আওয়ামী লীগের মতো হিংসা-প্রতি হিংসার রাজনীতি করি না। যদি আওয়ামী লীগের মতো সেই রকম হিংসা-প্রতি হিংসার রাজনীতি করতাম তাহলে আমাদের দল বিএনপি ক্ষমতায় আসার ৬ মাসের মাথায় আওয়ামী লীগের নেতা কর্মীদের অস্তিত্ব ও থাকতো না। আগামীতে ও আমরা হিংসা প্রতি হিংসার করার মানসিকতা রাখবো না, যদি কি না আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আমাদের বর্তমান নেতা, দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশ ও মানুষের ভাগ্যোন্নয়নে করে যাওয়া চলমান উন্নয়নমূলক কাজে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির অপপ্রযয়াস না চালায়।
নুরুল আমিন এমপি ১ আগষ্ট বিএনপি’র ৪৮ তম: প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে মীরসরাইতে বিশাল-বর্নাঢ্য শোভাযাত্রা শেষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওই সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি ও বিএনপি নেতা কাজী রেজাউল করিম প্রমুখ। এর আগে অতীত ইতিহাস’র রেকর্ড ভঙ্গ করা নুরুল আমিন এমপি’র নের্তৃত্বে বের করা সু’বিশাল শোভাযাত্রা সর্ব শ্রেণী ও পেশার মানুষের নজর কাড়ে।

Bangla Photocard Generatorv3.7

2

2