[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

নিয়ামতপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাখা উদ্বোধন


sohel প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন /
নিয়ামতপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাখা উদ্বোধন

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,​নিয়ামতপুর (নওগাঁ)

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুরে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ)-এর শাখা কমিটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ মুর্শিদা খাতুন-উপজেলা নির্বাহী কর্মকর্তা-নিয়ামতপুর,নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।​উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ রফিকুল ইসলাম: উপজেলা কৃষি কর্মকর্তা, নিয়ামতপুর।​মোঃ মাহবুবুর রহমান: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নিয়ামতপুর থানা।​মোঃ আশরাফুল হক: উপজেলা নির্বাচন কর্মকর্তা, নিয়ামতপুর।মোঃ মোফাজ্জল হোসেন: সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখা।মোঃ সাইদুল ইসলাম: ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখা।​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ রায়হান আলী, নিয়ামতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং নিয়ামতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
​উক্ত উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান।
​সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Bangla Photocard Generatorv3.7