[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন /
বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাগেরহাট-পিরোজপুর সড়কের বরকত ফিলিং স্টেশনের দক্ষিণ-পশ্চিম কোণে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সন্দেহভাজন অবস্থায় থাকা নুরজাহান বেগমের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন এক কেজি।
গ্রেপ্তার নুরজাহান বেগম বাগেরহাট জেলার কচুয়া থানার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। তার মায়ের নাম হাজেরা বেগম। বর্তমানে তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানে জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাটের পরিদর্শক এস এম জাফরুল আলম।

Bangla Photocard Generatorv3.7