[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ফেসবুকে মিথ্যা পোস্ট ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাজশাহীতে সাইবার অপরাধী গ্রেফতার


sohel প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন /
ফেসবুকে মিথ্যা পোস্ট ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাজশাহীতে সাইবার অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,

ফেসবুকে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্টের মাধ্যমে সামাজিক মর্যাদাহানি ও ব্ল্যাকমেইলের অভিযোগে সাইবার অপরাধের মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতের নাম পলাশ

র‌্যাব-৫ রাজশাহী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে *রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা* থেকে তাকে গ্রেফতার করে।

তদন্তে জানা যায়, আসামী পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুক্তভোগীর নামে মিথ্যা ও অশ্লীল পোস্ট প্রচার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ব্ল্যাকমেইল করে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7