

মোঃ শাহারিয়ার,স্টাফ রিপোর্টার।
নওগাঁর নিয়ামতপুরে পুলিশি অভিযানে ২০ লিটার অবৈধ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গতকাল ২১ জুলাই ২০২৬ তারিখে উপজেলার সাংশৈল গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাসকি (২৬)। তিনি নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের সাংশৈল গ্রামের মৃত হাকিম বাসকির ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা police সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গতকাল সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় সাংশৈল গ্রামে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের একটি বসতবাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ এবং এলাকায় বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :