[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে আরএমপি পুলিশের প্রচেষ্টায় আটক হলো প্রতারণা মামলার আসামী- সৈয়দ আমিন মাহমুদ ও নিলুফা আক্তার কুমকুম


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন /
রাজশাহীতে আরএমপি পুলিশের প্রচেষ্টায় আটক হলো প্রতারণা মামলার আসামী- সৈয়দ আমিন মাহমুদ ও নিলুফা আক্তার কুমকুম

নিজস্ব সংবাদদাতা

রাজশাহী ও নওগাঁজুড়ে আবাসন ব্যবসার আড়ালে প্রতারণার অভিযোগে আলোচিত সৈয়দ আমিন মাহমুদ ও নিলুফা আক্তার কুমকুম দম্পতিকে আটক করেছে পুলিশ। এর আগে তাদের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী প্রতারণা ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছিলেন।

সর্বশেষ নতুন মামলার পর তাদের আটক করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ বেলা ১১টার দিকে নওগাঁ সদর থানায় বারিউল ইসলাম বাবু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-৩৪ হিসেবে রুজু হয়। এতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় সৈয়দ আমিন মাহমুদ ও নিলুফা আক্তার কুমকুমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন এবং যোগসাজশের অভিযোগ আনা হয়।

মামলা দায়েরের পর অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং শাহ মখদুম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ রাত ১টার দিকে রাজশাহীর শাহ মখদুম থানার বনলতা আবাসিক ৬ নম্বর রোডে তার নিজ বাসা থেকে সৈয়দ আমিন মাহমুদ ও নিলুফা আক্তার কুমকুমকে আটক করা হয়।

এর আগে এসটিভির ও দৈনিক সময়ের ধারার অনুসন্ধানে উঠে আসে তাদের নানা প্রতারণার বিষয় , নওগাঁ ও রাজশাহীতে বিভিন্ন নামে আবাসন প্রকল্প পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে জমি ও অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা ও মূল্যবান জমি গ্রহণ করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে একই ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে, আটক হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রতারণার সঙ্গে জড়িত সকলকে দ্রুত অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Bangla Photocard Generatorv3.7