[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ


sohel প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন /
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০০৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র নিয়মিত টহল দল এলাকাবাসীর নিকট থেকে জানতে পারে যে, কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক এলাকায় চোরাকারবারীদের কিছু মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল পাঁচাড়ের উদ্দেশ্যে একটি বস্তায় লুকানো অবস্থায় আছে।

উক্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান পরিচালনা করে রাস্তার পাশে জঙ্গলের ভিতর একটি বস্তা দেখতে পায় যার মধ্য হতে *১০ বোতল ভারতীয় মদ এবং ১০,০০০ পিচ ইলেকট্রিক রেজিস্টেন্স* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং চোলাচালানী মালামাল কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7