

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে প্রবাসী কার্ড ও বিএমইটি কার্ডের সুবিধা, প্রবাসীদের আইনগত অধিকার সংরক্ষণ, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান, শ্রমিক কল্যাণমূলক সেবা সম্প্রসারণ এবং মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে প্রেরণের প্রক্রিয়া সহজ ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রবাসীদের নানা সমস্যা, প্রত্যাশা ও করণীয় বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন এবং অধিকার আদায়ে সরকারি সেবার আরও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। লেবার কাউন্সিলর খন্দকার সেরাজুস সালেকিন মহোদয় প্রবাসীদের কল্যাণে কনস্যুলেটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের গঠনমূলক আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :