

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর।
গৌরবময় কর্মজীবন শেষে অবসরে যাওয়া পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধ্রুব রাজ বনিককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ই জুন) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম ও হাবীবুর রহমান, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন সুলতানা, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বশির উল্যা খান, শিক্ষক মাকছুদুল মাওলা, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক মোহাম্মদ হোসাইন, শিক্ষক-অভিভাবক কমিটির সহ-সভাপতি জাকির হোসেন খান শিপন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাহেলা মেহেজাবিন ছোঁয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি বি এম ওমর ফারুক, সদস্য সোলাইমান ঢালী ও তাপস দত্ত, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ব্যবসায়ী ইউশুফ শেখ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিপুলসংখ্যক অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধ্রুব রাজ বনিক শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও সহকর্মীদের পথপ্রদর্শক। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী শিক্ষক ধ্রুব রাজ বনিক বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক কমিটি, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি এ কে এম মিজানুর রহমান বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :