

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে পাচাররত: ভারতীয় পণ্যবাহী একটি হাইস মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় হরলিক্স, চকলেট ও নবরত্ন তেল সহ বিবিধ: জিনিস উদ্ধার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল ভোর সকাল দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বারইয়ারহাট পৌরসভার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মেহেদীনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০ নম্বরের একটি হাইস মাইক্রোবাস আটক করা হয়।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি হরলিক্স ১৫০ পিস, নবরত্ন তেল ১৪৪ পিস, কিটক্যাট চকলেট ১ হাজার ৫১২ পিস, স্ন্যাকার্স ১ হাজার ৪০ পিস এবং ডেইরি মিল্ক চকলেট ২ হাজার ৫২০ পিস উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত হাইস গাড়িটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।
পুলিশ জানায়, জব্দ করা গাড়ি ও মালামাল থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া ও চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :