

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাটোরের বিশিষ্ট শিল্পপতি ও লালপুর উপজেলার গোপালপুরের কৃতি সন্তান কামাল সাহেবের পুত্র একে ওয়াসিফুল আল আজাদ সৌরভ।
আজ সকাল ৭:৪৫ মিনিটে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নাটোরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে উত্তরার একটি স্থানে ট্রাকের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
পরিবারের এই কঠিন সময়ে আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি।
আপনার মতামত লিখুন :