[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বিশ্বটিলা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন


sohel প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বিশ্বটিলা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট বিশ্বটিলা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অলিনগর গ্রামের বিশ্বটিলা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন আপন জন্মদাতা পিতা।
সূত্র জানায়, ছেলে মিলন দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য বিকিকিনির সাথে জড়িত। এবং সে নিজে ও একজন মাদকাসক্ত।
মাদক সংক্রান্ত বিষয়ে তার বাবা তাকে বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ বাবাকে গলা টিপে ধরে।
অনেকক্ষণ গলা টিপে ধরে রাখায় নিঃশ্বাস বন্ধ হয়ে মিলনের বাবা আবু আহমেদ ডিলার নামক বৃদ্ধ মৃত্যু বরণ করেন।
এ নিয়ে চলতি মাসে যুবদল নেতা মুরাদ ও ছাত্রদল নেতা হ্রদয় হত্যাকাণ্ডের পর বৃদ্ধ আবু আহমেদ ও হত্যার শিকার হলেন।
এ ছাড়া ঘটনায় বেশ কয়েকজন আহত ও হন্।
সূত্র মতে, চলতি মাসে ওই সব হতাহতের ঘটনা গুলো মাদক, চোরাচালান ও বিভিন্ন অবৈধ ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঘটে।
বলতে গেলে মীরসরাই উপজেলার ওই ১ নং করেরহাট ইউনিয়নে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।
যার প্রভাব সমগ্র মীরসরাই ব্যাপী বিস্তারের ও আশংকা করছেন অনেকেই।

Bangla Photocard Generatorv3.7