[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কালিগঞ্জের বর্ষ এলাকায় রাতের আঁধারে অবৈধ পুকুর খনন, তানোর থানা পুলিশের অভিযানে ২টি ব্যাটারি জব্দ..


sohel প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১:৩০ অপরাহ্ন /
কালিগঞ্জের বর্ষ এলাকায় রাতের আঁধারে অবৈধ পুকুর খনন, তানোর থানা পুলিশের অভিযানে ২টি ব্যাটারি জব্দ..

সিনিয়ার স্টাফ রিপোর্টার মোঃ রাজু আহমেদ

রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জর বর্ষ এলাকায় রাতের আঁধারে চলছে অবৈধ পুকুর খনন। সংস্কারের নামে ফসলি
জমি কেটে মাটি বাণিজ্য এই চক্র দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পুকুর ক্ষরণ কাজ চালাচ্ছে প্রশাসনের নজরদারি ছিল না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জের বর্ষ বিভিন্ন মাঠে প্রতিদিন রাত ১০টার পর এক্সকাভেটর ও ট্রাক্টর নিয়ে নামছে একটি চক্র। সংস্কারের নামে ফসলি জমির টপসয়েল কেটে তা ইটভাটা ও নির্মাণ কাজে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন তিন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

বিষয়টি নজরে আসার পর তানোর থানার ওসি মহোদয়ের নির্দেশে থানার এসআই আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে অবৈধ পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়। তবে অভিযানের আগেই মেশিনের চালক ও মালিক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, “রাতে মেশিনের শব্দে ঘুমানো যায় না। আমরা অনেকবার বাধা দিয়েছি, কিন্তু তারা বলে প্রশাসনকে ম্যানেজ করা আছে। আজ পুলিশ এসে ব্যাটারি জব্দ করায় কিছুটা স্বস্তি পেলাম।”

এ বিষয়ে তানোর থানার ওসি বলেন, “অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কারো ছাড় নেই। জব্দকৃত ব্যাটারির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর দাবি, শুধু ব্যাটারি জব্দ করলেই হবে না। যারা রাতের আঁধারে ফসলি জমি কেটে পুকুর বানাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত মামলা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে তানোরের কৃষি জমি ধ্বংস হয়ে যাবে।

Bangla Photocard Generatorv3.7