

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বদ্দারাজার পাড়া এলাকার বাসিন্দা ৪ ভাই ১৩ মে (বুধবার) ওমানের মাস্কাট থেকে প্রায় ১ শতো কিলোমিটার দুরত্বে অবস্থিত মোলাদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এক সাথে এক-ই পরিবারের চট্টগ্রামের ৪ ভাই নিহত হওয়া পুরো চট্টগ্রামবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
নিহতদের গ্রাম এলাকার মাঝে স্বজন হারানোর কান্না বিলাপ চলছে।
অপরদিকে তাদের পরিবারের সদস্যদের কান্না আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে।
সূত্র জানায়, স্থানীয়রা ধারণা করছেন, গাড়ির এসি বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে।
তবে, বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।
ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে ওমানের স্থানীয় পুলিশ।
নিহত চার ভাই হলেন- রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বদ্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের পুত্র মোঃ রাশেদ, মোঃ শাহেদ, মোঃ সিরাজ ও মো.ষঃ শহিদ।
তাদের পারিবারিক সূত্র জানায়, তারা ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে ২ ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিলো।
দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এমন মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তারা।
তবে, এ’টি কেবল নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত করতে সেখানকার পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।
নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলে সেখান থেকে পাওয়া সংবাদে জানা গেছে।
সূত্র মতে- তারা ৫ ভাইয়ের ১ ভাই বর্তমানে বাড়িতেই রয়েছেন। বাকি ৪ ভাই এক সাথে মৃত্যু বরণ করায় সে বাকরুদ্ধ হয়ে পড়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :